Saturday, March 14, 2026

মোদির গুজরাটে ফের ভাঙল ব্রিজ! ৫ বছরেই ‘সুশাসনে’র ছবি প্রকাশ্যে

Date:

Share post:

বিহারে ব্রিজ ভাঙা নিয়ে ডবল ইঞ্জিন সরকারের অপশাসনের চেহারা প্রকাশ্যে এসেছিল। এবার খোদ নরেন্দ্র মোদির গুজরাটেই (Gujarat) ভেঙে পড়ল ব্রিজ। তৈরি হওয়ার মাত্র পাঁচ বছরের মধ্যে সুরেন্দ্রনগরের (Surendernagar) ব্রিজ ভাঙার ঘটনায় উঠে এসেছে সরকারি কাজে দুর্নীতির তত্ত্ব। ঘটনায় কেউ হতাহত না হলেও মুখ পুড়েছে ডবল ইঞ্জিন গুজরাটের।

গুজরাটের সুরেন্দ্রনগর জেলার নানী মোরশাল গ্রাম সংলগ্ন একটি গ্রামের বাঁধ থেকে জল উপচে পড়তেই নদীর জলস্তর বেড়ে যায়। চটিলা শহরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কে কে শর্মা জানিয়েছেন, ভগভো (Bhogavo) নদীর ওপরে থাকা ১০০ মিটারের সেতুটি শহরের সঙ্গে হাবিয়াসর (Habiyasar) নামের একটি গ্রামকে সংযুক্ত করেছিল। নদীর জল বেড়ে যাওয়ায় হুড়মুড়িয়ে ভাঙল সেতুটি।

গত ৩দিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। মঙ্গলবার সকালের বৃষ্টিতে দ্বারকা, সুরেন্দ্রনগর, খেদা অঞ্চলও বিধ্বস্ত হয়েছে। তারই মধ্যে সেতু বিপর্যয়ে বিপর্যস্ত সুরেন্দ্রনগর জেলার একটা বড় অংশ। যদিও স্থানীয় বাসিন্দারা আলাদাভাবে কোনও অভিযোগ জানাননি বলেই দাবি জেলাশাসকের। তবে সেতুটি ভেঙে পড়ার ভিডিও তুলেছেন খোদ গ্রামের পঞ্চায়েত প্রধান।

ঘটনার পরই ধামাচাপা দেওয়ার উদ্যোগ শুরু জেলা প্রশাসনের। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতেই পারলেন না কবে সেতু তৈরি হয়েছিল। তবে পঞ্চায়েত প্রধানের দাবি মাত্র ৫ বছর আগে তৈরি হয়েছিল সেতুটি। বলেন, যেহেতু গ্রাম ও শহরের মধ্যে তেমন বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই তাই রাজ্য থেকে কার্যত বিছিন্ন হাবিয়াসর (Habiyasar) গ্রাম ও ৮০০ গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, সেতু তৈরির সময় পদ্ধতিগত ত্রুটি হচ্ছে বলে দাবি করা হলেও ঠিকাদার নাকি বলেছিলেন, এটাই সেতু তৈরির নয়া পদ্ধতি। পাঁচ বছরে কখনও সেতুটির স্বাস্থ্য পরীক্ষাও হয়নি বলেই দাবি তাঁর।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ (Silajit)। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...