Saturday, May 16, 2026

এবছর বাংলা থেকে জাতীয় শিক্ষক মনোনীত ২ জন

Date:

Share post:

সামনেই শিক্ষক দিবস। প্রতিবছর এই দিনে জাতীয়স্তরের শিক্ষাক্ষেত্রে অবদানস্বরূপ নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্মান প্রদান করে থাকে কেন্দ্র সরকার। পুরস্কার প্রাপকরা সকলেই রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক হিসাবে পুরস্কৃত হন।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী চলতি বছর বাংলা থেকে ‘জাতীয় শিক্ষক’ পুরস্কার পাচ্ছেন দুজন।
বাংলা থেকে সম্মানিত হবেন শালবাগান জিএসএফপি স্কুলের শিক্ষক প্রশান্ত কুমার মারিক ও শ্রী নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশীষ কুমার রায় (অর্কিডম্যান)। আগামী ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে তুলে দেবেন শংসাপত্র, রুপোর মেডেল ও ৫০ হাজার টাকা।
চলতি বছর বাংলা থেকে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছিলেন ৬জন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন দুজন।উল্লেখ্য, আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। প্রতি বছর শিক্ষক দিবসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে থাকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...