Monday, April 20, 2026

ফের মোদিরাজ্যে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা! অর্ডার দিতে গিয়ে মহিলাকে ‘কুপ্রস্তাব’ ডেলিভারি বয়ের

Date:

Share post:

ফের মোদিরাজ্যে বড়সড় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা (Women Safety)। এবার আর ঘরের বাইরে নয়, ঘরে বসেই চূড়ান্ত হেনস্থার শিকার এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad)। আর জি কর (R G Kar) কাণ্ডে গোটা দুনিয়া যখন শিউরে উঠছে, তার মধ্যেই আহমেদাবাদে যে ঘটনা সামনে এসেছে তাও কোনও অংশে কম নয়।

পুলিশ সূত্রে খবর, জোম্যাটো অ্যাপের মাধ্যমে রাতে কফি অর্ডার করেছিলেন ওই মহিলা। আর অর্ডার ডেলিভারি করতে এসেই জোম্যাটোর ডেলিভারি বয় নাকি তাঁর সামনে প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে। তারপর বলে, ম্যাডাম হেল্প করুন। এরপরই মহিলা সোশ্যাল মিডিয়ায় মহিলা জানিয়েছেন, বুধবার রাত ১২টার কিছু পরে তিনি জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন। ১২টা ৪৮ মিনিট নাগাদ ওই ডেলিভারি বয় কফি দিতে আসে। পনেরো-বিশ মিনিট দেরি করে আসার জন্য ডেলিভারি বয় হাসতে হাসতে বলছিল, পায়ে চোট লেগেছিল বলে আসতে দেরি হল। মহিলা আরও লিখেছেন, “ওই ডেলিভারি বয় আমাকে ওর পায়ের দিকে দেখতে বলে। মোবাইলের ফ্ল্যাশ লাইট সেদিকে ফেলতেই আমি দেখি ওর প্যান্ট থেকে যৌনাঙ্গ বাইরে বের করা রয়েছে। ঘটনায় আমি স্তম্ভিত হয়ে যাই। তখনও ছেলেটি হাসছিল এবং আমাকে বলছিল, ম্যাডাম একটু সাহায্য করে দিন না!’


অভিযোগ পাওয়ার পরই জোম্যাটো ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে। এদিকে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোশ্যাল মাধ্যমে রাতের ওই বীভৎস অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লিখেছেন, “আমি বলব না আমি এখন নিরাপদ বোধ করছি। কারণ সে যদি আমার ঠিকানায় আবার ফিরে আসে?”


Related articles

ট্রেন লেটেই গুরুত্ব দেয় না, উন্নয়ন কী করবে! পুরুলিয়ায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোট যত এগোচ্ছে ততোই বাংলায় বাড়ছে রাজনৈতিক পারদ। ''এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারেনা যে নিয়ম মেনে ট্রেন...

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে...

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের...

বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

বেলডাঙা (Beldanga Violence) অশান্তি কাণ্ডে নিম্ন আদালতকে অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলো NIA।...