Thursday, May 14, 2026

‘মিশন ইন্ডিয়া’-র প্ল্যান বানচাল হতেই ‘অগ্নিশর্মা’! আত্মজীবনীতে ট্রাম্পের ‘কীর্তি’ ফাঁস ম্যাকমাস্টারের

Date:

Share post:

‘ইন্ডিয়া মিশন’ (Mission India) সফল করতে চূড়ান্ত ব্যর্থ! রাতারাতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিনের বাড়বাড়ন্ত রুখতে ভারতের হাত ধরে একটা প্ল্যান তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। প্ল্যানের নাম দেওয়া হয় জিরো জিরো জিরো নাইন। সেই প্ল্যানের মোদ্দা কথা চিনের বিরুদ্ধে ভারতকে প্রক্সি হিসাবে ব্যবহার করবে আমেরিকা। আর সেই দায়িত্ব পেয়েও ভারতের সিদ্ধান্ত বদল করতে না পারায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি আমেরিকায় প্রকাশিত হয়েছে প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের (H R Mcmaster) আত্মজীবনী। সেখানেই ট্রাম্পের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন তিনি।

ম্যাকমাস্টার তাঁর আত্মজীবনী, অ্যাট দ্যা ওয়ার উইথ আওয়ারসেলফ’-এ লিখেছেন, ২০১৮-র মার্চ মাসে তিনি নিউইয়র্কের এক রেস্তোঁরায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন। মূলত ট্রাম্পের মস্তিষ্কপ্রসূত প্ল্যান জিরো জিরো জিরো নাইন দোভালকে বোঝাতেই ম্যাকমাস্টার শতচেষ্টা করলেও লাভ হয়নি। আর তার পরদিন অফিস যাওয়ার পর তিনি জানতে পারেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ম্যাকমাস্টারের উপর দায়িত্ব ছিল ভারতকে বুঝিয়ে এ বিষয়ে রাজি করানোর। তবে অজিত দোভাল, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বললেও ভারতের অবস্থানের কোনও বদল হয়নি। ম্যাকমাস্টারের কথায়, আমরা ভারতকে বোঝাতে চেয়েছিলাম, চিনের কথা ভেবে ভারত-আমেরিকার একসঙ্গে আসাটা জরুরি।

তবে ভারত যে ট্রাম্পের মিশনে এভাবে জল ঢেলে দেবে তা কেউই কল্পনা করতে পারেননি। দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে চাইলেও চিনের জন্য কোনওরকম সমঝোতা করা অসম্ভব। যদিও ট্রাম্প জমানার পরও ভারতের নীতির কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ভারত আমেরিকার আপত্তিতে পাত্তা না দিয়েই একাধিক পদক্ষেপ নিয়েছে।


Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...