Thursday, May 14, 2026

পিছিয়ে গেল হরিয়ানার বিধানসভা ভোট! ভোটগ্রহণ ৫ অক্টোবর, ফলাফল ৮ তারিখ

Date:

Share post:

পিছিয়ে গেল হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। হরিয়ানায় আগামী ১ অক্টোবর এক দফায় ভোট হওয়ার কথা ছিল। সেই ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর। হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরের ভোটের ফলাফলের দিনক্ষণও পাল্টেছে। তা ৪ অক্টোবর থেকে পিছিয়ে ৮ অক্টোবর করা হয়েছে।

গত ১৬ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের নির্বাচন হবে এবং গণনা হবে ৪ অক্টোবর। তবে, বিজেপির তরফে কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানানো হয়। কারন হিসেবে একাধিক ছুটির কথা জানানো হয় চিঠিতে। সেক্ষেত্রে ভোট কম পড়ার আশঙ্কা করেছিল তারা।

আরও পড়ুন- R G Kar: বিচারের দাবিতে সব স্কুলের প্রাক্তনীদের বেনজির মিছিলের সাক্ষী উত্তর কলকাতা

ভোটগ্রহণের দিনক্ষণ পাল্টানোর পিছনে কমিশনের বক্তব্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী  ১ অক্টোবর ভোট হলে বহু মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। তাই ভোটের দিনক্ষণ বদলানো হল।

 

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...