Wednesday, April 29, 2026

গণধর্ষণ থেকে জুয়ার বাজি, যোগীরাজ্যে এভাবেই ‘পণ্য’ নারী!

Date:

Share post:

যোগীরাজ্যে কীভাবে নারীদের ‘পণ্য’ হিসাবে ‘সম্মান’ দেওয়া হয় তার নারকীয় ছবি উঠে এলো আরও দুই ঘটনায়। অর্কেস্ট্রা নৃত্যশিল্পীরা নাচের অনুষ্ঠানে নাচ করতে অস্বীকার করায় গণধর্ষণ করা হল তাঁদের। অন্য দিকে জুয়ার বাজি হিসাবে নিজের স্ত্রীকেই রাখলেন এক ব্যক্তি, যেখানে স্বামীর বন্ধুর যৌন নিগ্রহের শিকার হন ওই বধূ।

কুশিনগরে একটি বাড়ি থেকে দুই অর্কেস্ট্রা নৃত্যশিল্পীকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। অভিযোগ, নিজেদের এক সঙ্গীর জন্মদিনের অনুষ্ঠানে নাচতে বলা হয় তাঁদের। কিন্তু ওই দুই শিল্পী রাজি না হলে তাঁদের গণধর্ষণ করা হয়। পরে অভিযোগ পেয়ে কুশিনগর পুলিশ আট জনকে গ্রেফতার করে। এমনকি পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় তারা।

অন্যদিকে,  রামপুরে এক গৃহবধূ অভিযোগ করেন তাঁর স্বামী জুয়ার জমি বাড়ি সব হারান। তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও এক বন্ধুকে নিয়ে এসে চড়াও হয় সেই দুর্বৃত্ত স্বামী। জুয়ায় স্ত্রীকে বাজি রাখায় বাজি হেরে স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিতে যায়। সুযোগ পেয়ে সেই ব্যক্তি ওই গৃহবধূকে যৌন নির্যাতন করে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।

Related articles

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...