Saturday, March 14, 2026

চালু হচ্ছে বারকোড ট্র্যাকিং সিস্টেম, এবার সরকারি হাসপাতালের মেডিক্যাল বর্জ্যে নজরদারি চালাবে প্রশাসন

Date:

Share post:

রাজ্যের সব সরকারি হাসপাতালের মেডিক্যাল বর্জ্য নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য প্রশাসন। আরজি কর হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য পাচার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষিতে রাজ্য সরকার এ-ব্যপারে স্বচ্ছতা আনতে উদ্যোগী হয়েছে। রাজ্যের সব সরকারি হাসপাতালে দৈনিক মেডিক্যাল বর্জ্য উৎপাদনের পরিমাণ ও তার ব্যবস্থাপনার উপর নজরদারি চালাতে বারকোড- নির্ভর ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে।

এবার থেকে বর্জ্য বহনে ব্যবহৃত ক্যারিব্যাগে এবার থেকে বারকোড বসানো থাকবে। সেই বারকোড স্ক্যান করলেই ক্যারিব্যাগের ভিতরে কোন ধরনের বর্জ্য কত পরিমাণে রয়েছে তা জানা যাবে। পরিবেশ দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে মেডিক্যাল বর্জ্যকে পৃথক করা হয়। সেগুলো যাতে একসঙ্গে মিশে না যায়, সেজন্য পৃথক রঙের ক্যারিব্যাগ ব্যবহার করার কথা। সেই ক্যারিব্যাগের গায়েই এবার থেকে বার কোড বসানো হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। বার কোড দেওয়া থাকলে হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য নিয়ে যাওয়ার সময়ে স্ক্যানারে ধরা পড়ে যাবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশের কাজটাও সহজ হবে। রোগীদের গজ থেকে শুরু করে রক্তমাখা কাপড়, সিরিঞ্জ, গ্লাভসের মতো মেডিক্যাল বর্জ্য অপসারণের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে অনুমোদন নিতে হয়। হাসপাতালে কমন-বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি থাকাটাও বাধ্যতামূলক। হাসপাতালে যে তরল বর্জ্য উৎপন্ন হয় তা ট্রিটমেন্ট প্ল্যান্টে শোধন করা হয়। রাজ্যের অনেক হাসপাতালে এই ধরনের প্ল্যান্টও রয়েছে।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের, বিএফসির কাছে হারল ১-০ গোলে

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...