Thursday, May 14, 2026

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখাতেই নজির অশ্বিন-জাদেজার

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামেন রোহিত শর্মা-নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দিনের শুরুতে বিপাকে পরে ভারত। একের পর এক উইকেট হারায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি-রোহিত শর্মা-শুভমন গিলরা আউট হতেই চাপে পরে যায় টিম ইন্ডিয়া। একটা সময় ১৪৪ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। আর সেই সময় ভারতকে টেনে তোলেন রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা জুটি। তাদের ব্যাটিং-এর দাপটে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ভারত। ১০২ রানে অপরাজিত অশ্বিন। ৮৬ রানে অপরাজিত জাড্ডু। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। আর বাংলাদেশের বিরুদ্ধে এই রান করতেই নজির গড়েন অশ্বিন-জাদেজা জুটি।

এদিন টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৫ রানের পার্টনারশিপ করতেই সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়েন অশ্বিন ও জাদেজা। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর ও জাহির খানের মধ্যে। ১৩৩ রান করেছিলেন তাঁরা। সেই রেকর্ড এদিন এই ম্যাচে ভেঙে দেন অশ্বিন ও জাদেজা জুটি। এখনও অপরাজিত রয়েছেন তাঁরা। দ্বিতীয় দিন এই জুটি আরও বড় করার চেষ্টা করবেন ভারতের দুই ব্যাটার। শুধু তাই নয়, ঘরের মাঠে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটিতে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন ও জাদেজা। এই নজিরে শীর্ষে রয়েছেন কপিল দেব ও সৈয়দ কিরমানি। ভারতের মাটিতে ১৪টি ম্যাচে ৬১৭ রান করেছেন তাঁরা। অশ্বিন ও জাডেজা এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ৫৯৫ রান করেছেন।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করতেই, টেস্টে ছটি সেঞ্চুরি হয়ে গেল অশ্বিনের। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ১০০০-র বেশি রানও হয়ে গেল অশ্বিনের।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, অশ্বিন-জাড্ডুর ব্যাটিং-এর দাপটে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৩৯


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...