Saturday, April 18, 2026

নিয়ে যাওয়া হচ্ছিল ময়নাতদন্তে, মৃতদেহ বলল, “আমি তো বেঁচে আছি”!

Date:

Share post:

মৃত্যু হয়েছে ধরে ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক (Doctor)। দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তে। ঠিক তখনই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল “আমি তো বেঁচে আছি”। দেহ উঠে বসতেই আঁতকে ওঠেন হাসপাতালের কর্মীরা। বিহারের (Bihar) নালন্দা জেলার শরিফ হাসপাতালের (Hospital) ঘটনা। সূত্র মারফত তথ্য অনুসারে, ওই ব্যক্তিকে হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপিশাসিত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।হাসপাতাল সূত্রে খবর, সাফাইকর্মী পরিষ্কার করতে গিয়ে দেখেন হাসপাতালের (Hospital) দোতলার শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ। ধাক্কাধাক্কি দেওয়ার পরেও দরজা কেউ খোলেনি। শেষে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে দেখা যায় শৌচাগারের মেঝেয় পড়ে এক যুবক। ডাকলেও সাড়া মেলেনি তাঁর। ডেকে আনা হয় চিকিৎসককে। তিনি পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ হাসপাতালের শৌচাগারে পড়ে রয়েছে খবর ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় হাসপাতালে।

আরও খবর: তিলজলায় শিশুকে যৌন নির্যাতন ও খুনে এক বছরে ফাঁসির সাজা আদালতের

এদিকে, হাসপাতালের কর্মীরা যখন দেহ ময়নাতদন্তের জন্য তড়িঘড়ি শুরু করেছে, সেই সময়ই সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ায় ওই যুবক। তাঁকে এভাবে উঠে দাঁড়াতে দেখে আঁতকে ওঠেন সকলে। পরে মৃতকে এভাবে বেঁচে উঠতে দেখে হাসির রোল ওঠে হাসপাতাল চত্বরে। রাকেশ কুমার নামে এক যুবক হাসপাতালে এসেছিলেন ওষুধ কিনতে। হাসপাতালে পিছনে বসেই সে নেশা করছিল। তার পরে বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তবে একজন জীবিত যুবককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন কী করে তা নিয়ে প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ।









Related articles

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...