Tuesday, June 23, 2026

আইএসএল-এ প্রথম জয় মহামেডানের, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারাল ১-০

Date:

Share post:

২০২৪-২৫ আইএসএল-এ প্রথম জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন চেন্নাইয়ান এফসির ঘরের মাঠে চেন্নাইয়ানকে হারলো ১-০ গোলে । সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোল ফানাই-এর। এই জয়ের ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পকেটে পুরল আন্দ্রে চেরনিশভের দল।

আইএসএল-এর প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল খেয়ে হার। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এক পয়েন্ট। আইএসএল-এর অভিষেকেই নজর কেড়েছে মহামেডান। এদিন তৃতীয় ম্যাচে নেমেছিল চেন্নাইয়ান-এর বিরুদ্ধে। আর চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য ছিল সাদা-কালো ব্রিগেডের। যেই ভাবনা সেই কাজ। প্রথম অ্যাওয়ে ম্যাচে ঐতিহাসিক জয় পেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় চেরনিশভের দল। ম্যাচের ৩৩ মিনিটে সুযোগ চলে আসে মহমেডানের সামনে। প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে বল পান অ্যালেক্সিস গোমেজ। সামনে শুধুই গোলকিপার। এগিয়ে আসছিলেন চেন্নাইয়ান এফসি গোলকিপার শমিক মিত্র। তাঁকে কাটিয়ে গোলের আরও কাছে অ্যালেক্সিস গোমেজ। যদিও তাঁর বাঁ পায়ের শট পোস্টে লাগে। এরপর আক্রমণে ফের ঝাঁপায় মহামেডান। যার ফলে ৩৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। আবারও লং বল। চেন্নাইয়ানের দুই ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে বল পান লালরেমসাঙ্গা ফানাই। গোলকিপার শমিক আবারও এগিয়ে যেতে বাধ্য হন। গোলকিপারকে কাটিয়ে ডানদিক থেকে বাঁ দিকে চলে আসেন ফানাই। দুর্দান্ত ফিনিশে ১-০ এগিয়ে দেন মহামেডানকে। এরপর আক্রমণে গেলেও, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে চেরনিশভের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে মহামেডান। ম্যাচের ৭৮ মিনিটে মহামেডানের স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ চকিত শট নেন। গোলরক্ষক শমিকের হাতে রক্ষা পায় চেন্নাইয়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করে মহামেডান। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

আরও পড়ুন- দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট-রোহিতকে, দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক অভিযোগ ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটারের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...