Saturday, May 16, 2026

আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের জন্য আসছে নতুন নিয়ম, কড়া সিদ্ধান্ত BCCI-এর

Date:

Share post:

২০২৫ আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শুরু হলেই, অনেক বিদেশি ক্রিকেটার মাঝপথে ছেড়ে চলে যায়। যার কারণে সমস্যায় পড়তে হয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই। সেই সমস্যা সমাধান করতেই এবার আসরে নামল বিসিসিআই। জানা যাচ্ছে, নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের। এই নিয়মই আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, শনিবার ছিল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।

জানা যাচ্ছে, তালিকায় পাঁচ এবং ছ’নম্বরে বলা হয়েছে নতুন নিয়মের কথা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোনও বিদেশি ক্রিকেটার যদি আইপিএলের মূল নিলামের তালিকায় নিজের নাম নথিবদ্ধ না করেন, তাহলে পরের বছরেও নিলামের তালিকায় তিনি নাম নথিবদ্ধ করতে পারবেন না। তাঁকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। এছাড়াও, কোনও বিদেশি ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে, তাঁকে সেই বছরের প্রতিযোগিতা এবং পরের বছরের নিলামেও নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ, তিনি দু’বছর আইপিএল খেলতে পারবেন না। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের নিলামে নাম নথিভুক্ত করার সময় জানাতে হবে, তাঁকে কত দিন পাওয়া যাবে।

আইপিএল-এ প্রায় সময় দেখা যায়, টুর্নামেন্ট চলাকালীন মাঝ পথেই ছেড়ে বেড়িয়ে যান বিদেশি ক্রিকেটাররা। আর সেই কারণে এই নিয়ম আনতে চলেছে বিসিসিআই।

আরও পড়ুন- ঘোষণা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে বরুণ চক্রবর্তী

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...