Monday, May 18, 2026

আমরা হাতি হয়ে গেছি: কেন বললেন প্রোডিউসার দেব!

Date:

Share post:

বাংলা ছবির সুপারস্টার দেব। পাগলু থেকে চ্যালেঞ্জ, লে ছক্কা। একের পর এক ছক্কা তো ভালোই হাঁকাচ্ছিলেন। তাহলে হঠাৎ প্রোডিউসার হওয়ার ইচ্ছে হলো কেন? শারদীয়ার আবহে ‘বিশ্ববাংলা সংবাদ’-এ বিশিষ্ট সাংবাদিক ও কুণাল ঘোষের মুখোমুখি হয়ে কারণ জানালেন সুপারস্টার দেব। তাঁর কথায়, আমরা প্রায় হাতি হয়ে গিয়েছিলাম। আমাদের নিতে প্রোডিউসারদের যে পরিমাণ খরচ হয়, তাতে কেউ ছবির গল্পে রিস্ক নিতে চায় না। আর যেসব সাউথের ( পড়ুন দক্ষিণ ভারতের) সিডি হাতে ধরিয়ে বলা হয়, এইসব ছবি করতে হবে সেগুলি করতে মন চায় না। আমি চাইছিলাম কিছু অন্য ধরনের ছবি করতে, অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে। একঘেয়ে চরিত্র একঘেয়ে কাজ ভালো লাগছিল না। তার জন্যেই ছবি প্রযোজনায় আসা।

শুধুই কী সেটাই কারণ? দেব বলেন, আরও কারণ আছে। অনেক কঠিন লড়াই করতে হয়েছে। তাঁর হাউসফুল ছবি হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যে পোস্টার আগের দিন রাতে লাগানোর কথা ছিল, তা পরের দিন জায়গা পায়নি বিলবোর্ডে। সেই কারণে প্রডিউসার হওয়ার তাগিদ আসছিল ভিতর থেকে।

দেবের (Dev) কথায়, আমি এক ধরনের ছবিতে, এক ধরনের চরিত্রে দ্বিতীয়বার অভিনয় করতে চাই না। একবার আমায় লোকে ঐতিহাসিক চরিত্র দেখে নিয়েছে। বাঘা যতীনের চরিত্র করেছি, ব্যোমকেশ করেছি- এগুলো তো আমি কেমন দেখা হয়ে গিয়েছে। সুতরাং নতুন করে এই ধরনের চরিত্রে আর কিছু দেওয়া নেই। এই পরীক্ষা-নিরীক্ষা কেউ করতে রাজি ছিলেন না। কারণ প্রোডিউসার পাওয়ার সমস্যা।

দেবের মতে, তাঁদের মত সুপারস্টারদের নিতে অনেক বাজেট প্রয়োজন হয়। সেটা বাংলা প্রযোজকের সমস্যা। দেবের পুজোর ছবি টেক্কা। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। এখানে একেবারে অন্য চরিত্র দেখা দিয়েছেন তিনি। এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী প্রযোজক দীপক অধিকারী।

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...