Saturday, June 13, 2026

আগামিকাল মিনি ডার্বি, মহামেডানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা বাগান কোচ জোসে মোলিনার

Date:

Share post:

চলতি আইএসএল-এর শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট। তিন ম্যাচ খেলে একটিতে জয়, একটিতে হার এবং একটিতে ড্র করেছে জোসে মোলিনার দল। এমন অবস্থায় আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বি। মিনি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল-অভিষেকেই নিজেদের মেলে ধরেছে সাদা-কালো ব্রিগেড। তাই আগামিকালের ম্যাচ যে মোলিনার কাছে গুরুত্ত্বপূর্ণ তা মেনে নিলেন বাগান কোচ ।

 

এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ মহামেডানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সব সময়েই কঠিন। খুব ভাল খেলছে ওরা। বিপক্ষকে বার বার সমস্যায় ফেলছে। শনিবার মোটেই সহজ ম্যাচ হবে না আমাদের কাছে। ওদের হারাতে পরিশ্রম করতে হবে। তবু ভাল ম্যাচ উপহার দেওয়ার অপেক্ষায় রয়েছি আমরা।“ এরপরই মোলিনা বলেন, “ এটা ঠিক যে উন্নতি করতে হবে। আমরা আশাবাদী। গত মরশুমের থেকে একটু অন্য কৌশলে খেলছি। আমি কোচ হিসাবে নতুন। সব গুছিয়ে নিতে একটু সময় লাগে। আর একটু অপেক্ষা করলে মনে হয় আরও ভাল মোহনবাগানকে দেখতে পাবেন। তবে আমি খেলোয়াড়দের নিয়ে খুশি। ভুলগুলো না করলে আরও বেশি পয়েন্ট পেতাম।“

শেষম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে বিশ্রীভাবে হারে মোহনবাগান। তবে সেই ম্যাচের কথা মনে রাখতে চাননা মোলিনা। বরং সেই হার থেকে শিক্ষা নিয়ে মহামেডান ম্যাচে ঘুরে দাঁড়াতে চান বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “ বেঙ্গালুরু আমাদের ভুলের সুযোগ নিয়ে গোল করেছে। তিন গোলে হারার মতো খারাপ খেলিনি। আমাদেরও গোল করা উচিত ছিল। তবে সত্যিটা মেনে নিতেই হবে। আমরা গোল করতে পারিনি। রক্ষণে ধারাবাহিক হতে হবে আমাদের। সঠিক ফলাফল হলে আমরা বেঙ্গালুরুর চেয়ে বেশি গোল করতে পারতাম।“ এদিকে মোহনবাগান সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাত প্রসঙ্গ। টানা তিন ম্যাচের হারের পর লাল-হলুদের দায়ীত্ব থেকে সরে দাঁড়ান ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ী কোচ। একই অবস্থা মোলিনারো। তাকেও শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। এই প্রসঙ্গ উঠতেই ডোন্ট কেয়ার মোলিনার। তিনি বলেন, “ আমার কোনও চাপ নেই। অন্য ক্লাবে কী হয়েছে তানিয়ে ভাবছি না। আমি মোহনবাগান নিয়ে চিন্তা করি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কৌশল বাকিরা বুঝতে পারছে বলেই আমি এতটা শান্ত। ভবিষ্যতে আমরা আরও উন্নতি করব। তাই আত্মবিশ্বাসী হয়েছি।“

আরও পড়ুন- গুরুকে সম্মান দেননা বিনেশ, তুতো বোনকে নিয়ে হতাশ ববিতা


Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...