Thursday, March 12, 2026

সারেগামাপার মঞ্চে দরদী রবীন্দ্র সঙ্গীত গেয়ে মন জিতলেন জাভেদ

Date:

Share post:

বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শোতে রবি ঠাকুরের গান গেয়ে খবরের শিরোনামে শিল্পী জাভেদ আলি (Javed Ali)। রবিবার সারেগামাপার (Sa Re Ga Ma Pa) মঞ্চে রবীন্দ্র সঙ্গীতের (Rabindra Sangeet) বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেই ঝলক প্রকাশ্যে আসতেই জাভেদের আবেগি গলায় মুগ্ধ নেটপাড়া।

‘আমার পরাণ যাহা চায়’ গানটি পারফর্ম করেন মুম্বইয়ের অবাঙালি সঙ্গীত শিল্পী। তাঁকে যোগ্য সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Imon chakroborty)। যেভাবে স্পষ্ট উচ্চারণে এবং দক্ষ শৈল্পিক সত্তার পরিচয় দিয়ে জাভেদ রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন তাতে প্রশংসার বন্যা কমেন্ট বক্সে। অসাধারণ সেই উপস্থাপনার ঝলকে গুনগুন করতে দেখা গেছে শিল্পী অন্তরা মিত্রকেও। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ বলছেন, ‘এতো সুন্দর করে অনেক বাঙালী গায়কও গাইতে পারবে কিনা সন্দেহ… হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো।’ আবার অনেকের মতে অবাঙালি গায়কের কণ্ঠে কবিগুরুর গানের এই দরদ মোহময় আবহ তৈরি করেছে, যেখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছে না। বর্তমান সময়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে শিল্পীরা যখন নানা ধরনের এক্সপেরিমেন্ট করেন, তখন মূল গানের স্বকীয়তা বজায় রেখে জাভেদের উপস্থাপনা যথেষ্ট শিক্ষনীয় মনে করছেন শ্রোতারা।

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...