Saturday, May 16, 2026

কৈশোরেই ফুটবল–দুনিয়ায় শ্রেষ্ঠত্বের পতাকা ওড়ানো শুরু করেছেন লামিনে ইয়ামাল

Date:

Share post:

বয়স ১৭ পেরোয়নি। কিন্তু সময়টা এখন লামিনে ইয়ামালের।  ফুটবল–দুনিয়ায় শ্রেষ্ঠত্বের পতাকা ওড়ানো শুরু করেছেন এই কিশোর। গত মরসুমে রেকর্ড গড়ে অভিষেকের পর থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এই উইঙ্গার। এর মধ্যে স্পেনের ইউরো জয়েও রেখেছেন দারুণ ভূমিকা। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ইয়ামালের হাতে।

বার্সেলোনার একাধিক ম্যাচ জয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে তাঁর। দুর্দান্ত ছন্দে থাকার প্রভাব পড়েছে ইয়ামালের দামেও। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, অক্টোবরে এসে ইয়ামালের মূল্য বেড়েছে ২৫ শতাংশ। অর্থাৎ ১২ কোটি ইউরো থেকে বেড়ে ইয়ামালের দাম এখন ১৫ কোটি ইউরো।

দারুণ এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ইয়ামাল এখন স্পেনের সবচেয়ে দামি খেলোয়াড়েও পরিণত হয়েছেন। এ তালিকায় তিনি পিছনে ফেলেছেন রদ্রিকে। ১৩ কোটি ইউরো মূল্য নিয়ে এত দিন স্প্যানিশদের মধ্যে সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।১৮ বছর বয়সে সর্বোচ্চ ৯ কোটি ইউরো দাম উঠেছিল কিলিয়ান এমবাপ্পে ও গাভির। ১৮ বছর বয়সে জুড বেলিংহাম ও পেদ্রি ছুঁয়েছিলেন ৮ কোটি ইউরোর মাইলফলক।









Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...