Tuesday, June 2, 2026

জল্পনাই সত্যি, ইংল্যান্ডের নতুন কোচ টুখেল

Date:

Share post:

জল্পনাই সত্যি হলো। ইংল্যান্ড ফুটবল দলের প্রধান কোচ হলেন টমাস টুখেল। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইংল্যান্ডের কোচ হিসেবে টুখেলের নাম ঘোষণা করেছে। চেলসি, বায়ার্ন মিউনিখের প্রাক্তন এই কোচের সহকারী হিসেবে থাকবেন ইংলিশ কোচ অ্যান্থনি ব্যারি। স্পেনের বিপক্ষে ইউরোর ফাইনালে হারের পর ইংল্যান্ড কোচের পদ ছাড়েন গ্যারেথ সাউথগেট। লি কার্সলে এরপর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিলেও স্থায়ী কোচ খুঁজছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

জানা গিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ করা হয়েছে জার্মান কোচকে। বছরে ৪.৫ থেকে ৫ মিলিয়ন পাউন্ড আয় করবেন তিনি যা তিনি বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকাকালীন যা পেতেন তার চেয়ে অনেক কম। তবে ২০২৬ বিশ্বকাপ জিততে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন টুখেল।

শ্যেন গোরান এরিকসন এবং ফাবিও কাপেলোর পর টুখেলই হলেন ইংল্যান্ডের পুরুষ দলের তৃতীয় বিদেশি কোচ। এবং পুরুষ দলের প্রথম জার্মান কোচ। প্রসঙ্গত, ইংল্যান্ডের মহিলা দলকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করা কোচ সারিনা উইগম্যানও জার্মান।









Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...