Friday, May 15, 2026

গাজায় হামলায় খতম হামাস প্রধান! দাবি ইজরায়েলের 

Date:

Share post:

বৃহস্পতিবার গাজায় হামলা চালায় ইজরায়েলের সেনা, আর সেখানেই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের (Hamas Chief Yahya Sinwar) মৃত্যু হয়েছে বলে দাবি সে দেশের বিদেশমন্ত্রকের। হামলার কয়েক ঘণ্টা পরে ইজরায়েলের বিদেশমন্ত্রী কাট্‌জে জানান, গাজার একটি ভবনে সেনা হামলায় যে তিনজনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন সিনওয়ার। গোটা বিষয়টি নিশ্চিত করতে মৃত তিন ব্যক্তির দেহ ইজরায়েলে নিয়ে গিয়ে ডিএনএ পরীক্ষা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

৬১ বছরের হামাস নেতা ইয়াহিয়া ২০১৭ সালে হামাস নেতা হিসেবে গাজায় স্বীকৃতি পান। তার জীবনের অনেকটা সময় কেটেছে, অন্ধকার কারাগারের কুঠুরিতে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজ়ায় আত্মগোপন করে ছিলেন ইয়াহিয়া। তবে হানিয়ার পর হামাসের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতা। দুমাস আগেই তাকে প্রধান নেতা হিসেবে মান্যতা দেওয়া হয়।সিনওয়ারের মৃত্যু নিয়ে আগেও গুজব ছড়িয়েছিল, গোটা বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর ইজরায়েলের সেনা।

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...