Wednesday, May 13, 2026

যৌন হেনস্থা করেন ব্রিজভূষণ! আত্মজীবনীতে বিস্ফোরক অভিযোগ সাক্ষীর

Date:

Share post:

নিজের সঙ্গে হওয়া যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক। সম্প্রতি নিজের আত্মজীবনী উইটনেস সামনে এনেছেন সাক্ষী। সেখানে নিজের জীবনের নানা অধ্যায় তুলে ধরেন ভারতীয় কুস্তিগির। সেখানেই তিনি নিজের সঙ্গে হওয়া যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন সাক্ষী। সেখানে তিনি জানিয়েছেন খোদ প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর হাতেই হেনস্তা হতে হয়েছিল । সাক্ষীর আত্মজীবনী থেকে জানা যাচ্ছে, সেটা ঘটেছিল ২০১২ সালে। যখন তিনি এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন। সেই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ব্রিজভূষণও।

এই নিয়ে সাক্ষী তাঁর আত্মজীবনীতে জানান, “সিং আমার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তার মধ্যে কিছু ক্ষতিকারক ছিল না। আমিও বাবা-মাকে আমার ম্যাচ আর মেডেল নিয়ে গল্প করছিলাম। আমার কখনও মনে হয়নি খারাপ কিছু ঘটতে পারে। কিন্তু যখন আমি ফোন রাখার পর খাটে গিয়ে বসি, তখন ও আমাকে যৌন হেনস্তা করার চেষ্টা করে। আমি ধাক্কা মেরে ওকে সরিয়ে দিয়ে কাঁদতে শুরু করি।“ এরপরই সাক্ষী আরও জানান, “ তারপর সিং পিছু হটে। আমার মনে হয়, ব্রিজভূষণ বুঝতে পেরেছিল ও আমাকে যেরকম ভেবেছে, আমি সেরকম নই। ও যা চাইছে, তা ও পাবে না। তখন ব্রিজভূষণ বলে যে, ও আমার গায়ে ‘বাবার মতো’ হাত দিচ্ছিল। কিন্তু আমি জানি, সেটা ছিল না। আমি চোখের জল মুছতে মুছতে ওর ঘর থেকে নিজের ঘরে ফিরে আসি।“

সম্প্রতি কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে আন্দোলন করেছিলেন কুস্তিগিররা। দিল্লিতে সেই আন্দোলনের প্রধান মুখ ছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়ারা।

আরও পড়ুন- আইএসএল-এর ম্যাচে খারাপ রেফারিং, চিঠি দিল মহামেডান


Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...