Monday, March 16, 2026

আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে লাল-হলুদের সামনে নেজমেহ এফসি

Date:

Share post:

আজ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ফের নামছে ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার লাল-হলুদের সামনে লেবাননের নেজমেহ এফসি। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরেছে লাল-হলুদ। নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে দল। এবার গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে অস্কারের ইস্টবেঙ্গলকে। তার আগে ফুটবলারদের চাপমুক্ত রাখার চেষ্টা করছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

হেক্টর ইয়ুস্তের চোট থাকায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে অস্কার জানিয়েছেন, নক আউটে যাওয়ার কোনও অঙ্ক মাথায় রাখছে না দল। জিতেই কোয়ার্টার ফাইনাল খেলতে চান তাঁরা। ‘এ’ গ্রুপ থেকে লেবাননের দলটি প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। পশ্চিমাঞ্চলের তিনটি গ্রুপের তিন সেরা দল সরাসরি শেষ আটে খেলবে। পূর্বাঞ্চলের দু’টি গ্রুপের (ডি এবং ই) চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপের দ্বিতীয় সেরা একটি দলই শুধু নক আউটে খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে চার পয়েন্টে থাকা ইস্টবেঙ্গলের লড়াই ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আবদিশ আটাকান্টের (৩ পয়েন্ট) সঙ্গে। শুক্রবার তাদের ম্যাচ মাজিয়ার বিরুদ্ধে। ইস্টবেঙ্গল ড্র করলে এবং আবদিশ জিতলে নন্দকুমাররা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবেন।

যদিও এই নিয়ে কোন মাথা ঘামাতে রাজি নন লাল-হলুদ কোচ। এই নিয়ে অস্কার বললেন, ‘‘আমরা কোনও অঙ্ক, হিসেব মাথায় রাখছি না। নেজমেহর বিরুদ্ধে জিতেই নক আউটের ছাড়পত্র পেতে চাই। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপ একটু থাকেই। কিন্তু আমরা সেই চাপকে আনন্দে পরিণত করতে চাই।’’ হেক্টরের মেডিক্যাল রিপোর্ট দেখে তাঁকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বললেন, ‘‘হেক্টরের খেলার সম্ভাবনা ৫০-৫০।’’ বৃহস্পতিবার থিম্পুর চাংলিমাথাং স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গিয়েছে, দিমিত্রি দিয়ামানতাকোস, নন্দকুমার, মহেশদের চাপমুক্ত রাখতে তাঁদের মজার খেলায় ব্যস্ত রেখেছেন অস্কার। দীর্ঘ ৯ ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়ায় ফুটবলাররাও রয়েছেন খোশমেজাজে। জয়ের অভ্যাস তৈরি করাটাই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। ৯০ মিনিট একই ছন্দে খেলতে পারছে না দল। ফিটনেসের ঘাটতিই চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গল কোচকে। তাই এদিনও সিচুয়েশন ও সেটপিস অনুশীলনের আগে ফিটনেস ট্রেনিং করান অস্কার।

আরও পড়ুন- শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা, ধরে রাখল রিঙ্কু-রাসেলদের

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...