Saturday, March 14, 2026

বিরোধীদের সব কুৎসা উড়িয়ে বাংলার ৫ পুলিশ আধিকারিককে পদক কেন্দ্রের

Date:

Share post:

কথায় কথায় রাজ্য পুলিশের (State Police) বিরুদ্ধে অভিযোগ করে বিরোধীরা। সেই সব কুৎসা উড়িয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই পুরস্কৃত (Award) করল বাংলার ৫ পুলিশ আধিকারিককে। তদন্তে উৎকর্ষতার জন্যেই এই পুরস্কার।রাজ্য পুলিশের (State Police) বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ তোলে রাম-বাম। দাবি করে সিবিআই তদন্তের। কিন্তু সেই সব অভিযোগের মোক্ষম জবাব BJP সরকারেরই স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পুরস্কার। তদন্তে উৎকর্ষতার জন্যে ৫ পুলিশ আধিকারিককে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার দীপাবলির দিনই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। নাম ‘কেন্দ্রীয় দক্ষতা পদক ২০২৪’। স্পেশাস ইনভেস্টিগেশন ফিল্ড-এ এই পদক পাচ্ছেন,
• সাব-ইনস্পেক্টর উচ্ছলকুমার নস্কর
• দেবরাজ নাথ
• সৌরভ মিত্র
• সহকারী সাব-ইনস্পেক্টর শান্তনু নন্দন রাউত
• কিংশুক পাইন
এঁদের পাশাপাশি রাজ্য পুলিশের কনস্টেবল অনিমেষ গিরিও পুরস্কৃত হচ্ছেন

সম্প্রতি কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে ৮ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও প্রতারণার মামলাতেও দ্রুত অপরাধীদের গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের জন্য অনিমেষ গিরিকেও একই বিভাগে পুরস্কৃত করা হয়েছে। পুলিশ ছাড়াও তালিকায় রয়েছেন জওয়ানরা। খুব দ্রুত প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।







spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...