Wednesday, March 25, 2026

কিউইদের কাছে সিরিজ হারতেই লজ্জার নজির গড়লেন রোহিত, ছুঁলেন পাতৌদিকে

Date:

Share post:

গতকাল নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারতেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। আর এই হারতেই লজ্জার নজির গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলা ভালো এক আসনে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির সঙ্গে। পাতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। সেই লজ্জার নজির গড়েন রোহিত।

নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট-সহ ২০২৪ সালে ঘরের মাঠে চারটি টেস্ট হারল ভারতীয় দল। আর প্রতিটি টেস্টেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। গত ৫৫ বছরে কখনও ভারতীয় দল দেশের মাটিতে এক ক্যালেন্ডার বছরের এতগুলি টেস্ট হারেনি। শেষবার এমন হয়েছিল পতৌদির নেতৃত্বে ১৯৬৯ সালে। সে বছরও পাতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। নিউজিল্যান্ডের কাছে একটি এবং অস্ট্রেলিয়ার কাছে তিনটি টেস্ট হেরেছিল পাতৌদির দল। আর গতকাল নিউজিল্যান্ডের কাছে হারতেই এবছর অধিনায়ক পাতৌদির সেই লজ্জার নজির স্পর্শ করলেন রোহিত। এক ক্যালেন্ডার বছরে ইংল্যান্ডের কাছে একটি এবং নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট ঘরের মাঠে হারে ভারত।

গতকাল নিউজিল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ৩-০ হারে রোহিত শর্মার দল।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে কী বললেন রোহিত?

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...