Saturday, June 13, 2026

ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্যমৃত্যু, ভাইরাল মেসেজ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।বৃহস্পতিবার সকালে অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। তার মোবাইল থেকে একটি মেসেজ একাধিক নম্বরে ফরোয়ার্ড করা হয়েছে বলে দাবি চিকিৎসক মহলের একাংশের মৃত্যুর আগে ওই মেসেজের মধ্য দিয়ে দীপ্র ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে দাবি ঝাড়গ্রামের চিকিৎসকদের একাংশের। যদিও এই মেসেজ আদৌ ওই চিকিৎসকের মোবাইল থেকে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, স্থানীয় একটি হোটেলের পাঁচতলায় থাকতেন এই চিকিৎসক। ওই হোটেলটিতেই ভাড়া থাকেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অন্যান্য চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ নিজের রুমে পৌঁছন দীপ্র। এরপর একাধিক বার তার স্ত্রী ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। একাধিক বার তার রুমের কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। এরপর দরজা ভেঙে ওই হোটেলের অন্যান্য আবাসিকরা ঘরে ঢুকে দীপ্রর দেহ দেখতে পান।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঝাড়গ্রামের চিকিৎসক মহলের একাংশের বক্তব্য, দীপ্র এ দিন একটি মেসেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। যেখানে ‘থ্রেট কালচার’ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই চিকিৎসক। তিনি লিখেছেন, যারা ছাত্রদের ভয় দেখায়, স্বজনপোষণকে সমর্থন করে,  উচ্চপদস্থ ব্যক্তিদের তেল দেয় তারা সন্দীপ ঘোষ এর থেকে কোনও অংশে কম নয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...