Thursday, May 7, 2026

WhatsApp গ্রুপ খুলে চলত শিশুপা.চার, চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে

Date:

Share post:

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিআইডি-র হাতে। সম্প্রতি হাওড়ার শালিমারে আন্তরাজ্য শিশুপাচার চক্রের হদিশ পান গোয়েন্দারা। সেই চক্রের পর্দাফাঁসের পরই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। তদন্তকারীরা জানতে পারেন, এই পাচার চক্রে রয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সোশাল মিডিয়ায় চাইল্ড অ্যাডাপশন নামে একটি গ্রুপ খোলা হয়েছিল। এই গ্রুপের মাধ্যমেই শিশু পাচার চক্র সক্রিয় ছিল। এই চক্রের অন্য পাণ্ডাদের খোঁজ চালাচ্ছে সিআইডি।

গোয়েন্দারা জানতে পেরেছেন, বেআইনিভাবে বাচ্চা নিতে যাঁরা ইচ্ছুক, তাঁদের এই গ্রুপে অ্যাড হতে আবেদন জানানো হত। ইচ্ছুকদের আবেদন যাচাই করে গ্রুপে সংযুক্ত করা হত। এই গ্রুপে যোগ দেওয়ার জন্য প্রমাণ করতে হত বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতা অর্জন করলে দেওয়া হত হোয়াটসঅ্যাপ নম্বর। তারপর তথ্য যাচাই করে টাকার ডিল হত। এই গ্রুপে বিভিন্ন রাজ্যের মানুষ যুক্ত ছিলেন। ভিন রাজ্য থেকেও শিশুদের এনে পাচার করা হত।

হাওড়ার শালিমারে দু’দিনের শিশুকে ভিনরাজ্য থেকে এ রাজ্যে এনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তখনই সিআইডির জালে ধরা পড়ে দু’জন। ধৃতরা বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা। নাটকীয়ভাবে তাদের গ্রেফতার করেছিল সিআইডি।

নিঃসন্তান দম্পতি সেজে সিআইডি আধিকারিকরা যোগাযোগ করেছিলেন অভিযুক্ত মানিক হালদার ও তার স্ত্রী মুকুল সরকারের সঙ্গে। শিশু নিতে তারা সম্মত হওয়ার পরেই রফা হয় চার লাখ টাকায়। গয়া থেকে শিশু কন্যাটিকে নিয়ে আসা হয়। শালিমার স্টেশনে শিশু-সহ ওই দম্পতি নামলেই তাদের গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা।

আরও পড়ুন- কোহলিকে নিয়ে সমালোচনা পন্টিং-এর, প্রাক্তন অজি তারকাকে একহাত গম্ভীরের

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...