Wednesday, May 13, 2026

রাস্তা পেরোতে বিপত্তি! বৃদ্ধাকে গাড়ির ধাক্কা মেরে গ্রেফতার গাড়িচালক

Date:

Share post:

দুপাশ থেকে দুটি গাড়ি। রাস্তা পার হতে গিয়ে তারই একটির ধাক্কায় আহত বৃদ্ধা। ঘটনায় গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (Kolkata Corporation) ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ (Rabindra Sarobar PS)। যদিও পরে তাকে জামিন দেওয়া হয়। আহত বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।

বিবেকানন্দ পার্কের কাছে লেক কালীবাড়ির সামনে সার্দার্ন অ্যাভেনিউতে ঘটে দুর্ঘটনাটি। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (councilor) মিতালি বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর দুই ছেলে ভোর বেলা চায়ের দোকানে চা খেয়ে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর ছোট ছেলে শুদ্ধসত্ত্ব। সেই সময় লেক কালীবাড়ির কাছে এক বৃদ্ধা রাস্তা পেরোচ্ছিলেন। উল্টোদিক থেকেও একটি গাড়ি আসছিল। বৃদ্ধা হতচকিত হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ায় ধাক্কা লাগে কাউন্সিলরের ছেলের গাড়িতে। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে প্রথমে শিশুমঙ্গল হাসপাতাল ও পরে এসএসকেএমে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে বৃদ্ধার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। দুর্ঘটনায় দায়ী হিসাবে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হল রবীন্দ্র সরোবর থানায় (Rabindra Sarobar PS)। সেই গাড়িতে পুরসভার কাউন্সিলরের (councilor) প্লেট যেমন লাগানো ছিল। তেমনই ছিল রক্তের দাগও। গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে কাউন্সিলর মিতালী দাবি করলেও পুলিশের তরফ থেকে যথাযথ তদন্ত শুরু হয়েছে। শুদ্ধসত্ত্বকে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্টোদিক থেকে আসা গাড়িরও খোঁজ চলছে। তবে তদন্ত চলাকালীন বুধবারই তার জামিন মঞ্জুর হয়।

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...