Saturday, May 16, 2026

সচিব স্তরে একাধিক রদবদল রাজ্য সরকারের

Date:

Share post:

সচিব স্তরে বেশ কিছু রদবদল করল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের একজন সিনিয়র সচিব কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দেওয়ার ফলে এই রদবদল অনিবার্য হয়ে পড়েছিল।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব হয়ে দিল্লি চলে যাচ্ছেন সিনিয়ার আইএএস আধিকারিক সুব্রত গুপ্ত‌। তিনি বিজ্ঞান ,প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। তাঁর জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিবের দায়িত্বে এলেন খলিল আহমেদ। সঙ্গে জিটিএ প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্বও তিনি পালন করবেন। জিটিএ–র প্রধান সচিব ছিলেন বিজয় ভারতী। তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের সচিব হলেন। বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের বিভাগীয় সচিব ছিলেন স্মারকি মহাপাত্র। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের সচিব হলেন।

আরও পড়ুন- এবার ৬০-০, শিবপুর সমবায় ব্যাঙ্কের ভোটে বিপুল জয় তৃণমূলের

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...