Wednesday, May 13, 2026

লাগামছাড়া গতি! ভরদুপুরে রক্তাক্ত রেড রোড

Date:

Share post:

কাজের দিন ব্যস্ত সময়ে দুর্ঘটনা কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা রেডে। বুধবার ফের ট্র্যাফিকের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্রুত গতির জেরে রেড রোডে (Red Road) উল্টে গেল গাড়ি (Car)। গাড়িতে চালক ছাড়া দুজন মহিলা যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করে তৎক্ষণাৎ SSKM হাসপাতালে পাঠায় কলকাতা পুলিশ (Kolkata Police)।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গাড়িটি এসএসকেএম হাসপাতালের দিক থেকে ধর্মতলার দিকে আসছিল। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে এবং পরে একটি বাতিস্তম্ভে ধাক্কা লেগে উল্টে যায়। এরপরই পথ চলতি মানুষ ও কলকাতা পুলিশের (Police) বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হয় যাত্রীদের। একের পর এক পথ দুর্ঘটনার পরে প্রশ্ন উঠছে কবে সচেতন হবে শহরবাসী। নিরাপত্তাজনিত সরকারি নিয়মাবলী থাকা সত্ত্বেও টনক নড়ছে না চালকদের!










Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...