Friday, May 15, 2026

মহিলা সাংবাদিককে রাস্তার ঘিরে হেনস্থা, উত্তাল বাংলাদেশে অরাজকতা চরমে

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh) অরাজকতা চলছেই। নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবার মহিলা সাংবাদিককে হেনস্থা করতেও ছাড়ল না উত্তেজিত জনতা। মহিলা সাংবাদিককে রাস্তায় ঘিরে ধরে হেনস্থা করা হল। অফিস থেকে বেরতেই ঢাকার কারওয়ান বাজারে ওই সাংবাদিকের উপর চড়াও হয়। এবং এই ঘটনা পরিকল্পনা করেই হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ওঠে বাংলাদেশে মহিলা সাংবাদিক (Journalist) মুন্নি সাহাকে গ্রেফতারির। তবে তা অস্বীকার করেছে পুলিশ।

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে অফিস থেকে বেরনোর পর ঢাকার কারওয়ান বাজারে মহিলা সংখ্যালঘু (minority) হিন্দু সাংবাদিককে ‘ঘিরে ধরে’ একদল লোক। তারপর তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নাম রয়েছে মুন্নিরও। ওই সাংবাদিকের বিরুদ্ধে একাধিক অভিযো ছিল বলেই গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তা সত্য নয় বলে জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের তরফে। এদিকে এদিনই বাংলাদেশে লাগামহীন সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার আয়োজন করেছে ইসকন।

শনিবারের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মুন্নি সাহাকে ঘেরে একদল তাঁর ‘বিচারের’ দাবিতে স্লোগান দিতে শুরু করেন। মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজের শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৩১ মে পদত্যাগ করে ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টাল খোলেন। মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হিংসার ঘটনায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা রুজু হয়।

আরও পড়ুন- ডলারের বিকল্প আনলে ১০০ শতাংশ মাশুল! ব্রিকস দেশগুলিকে ট্রাম্পের হুঁশিয়ারি

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...