Saturday, March 21, 2026

চন্দননগরে ডাকাতদের হাতে খুন ছ’বছরের শিশু? বাবার দাবি ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।শিশুটির বাবার দাবি, বাড়িতে ডাকাত পড়েছিল। তারাই লুটপাট চালানোর আগে শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশকে লিখিত ভাবে বিষয়টি জানান তিনি।যদিও, সকালেই ঘটনার তদন্তে সেখানে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন চন্দননগরের ডিসিপি অলকানন্দ ভাওয়াল এবং চন্দননগর থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়।

ছ’বছরের ওই শিশুর বাবা নবকুমার বিশ্বাস জানিয়েছেন, সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। স্ত্রী জানায়, সে আলমারি খোলেনি। লকারে চল্লিশ হাজার টাকা আর কিছু গয়না ছিল। সেগুলো পাইনি। মনে হচ্ছে বাড়িতে ডাকাত এসেছিল। তারাই আমার ছেলেকে শ্বাসরোধ করে মেরেছে।প্রসঙ্গত, বুধবার চন্দননগর কুন্ডুঘাট এলাকায় ছ’বছরের শিশু নিখিল বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু হয়। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে গিয়েছিলেন। দুপুরে শিশুকে একা বাড়িতে রেখে তার মা তনুশ্রী কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। ওই দম্পতির মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। মা আর দিদি বিকেলে ফিরে এসে দেখেন দোতলার ঘরে নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় দিদি।কোনও ডাকাডাকাতে না ওঠায় তার গায়ে হাত দিয়েই তারা চমকে ওঠেন। কারণ, ততক্ষণে নিখিলের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে। সেই অবস্থায় তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মা তনুশ্রী বলেন, ছেলে কার্টুন দেখছিল। পরে মেয়ে এসে দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাইকে ডাকতে গিয়ে দেখে বমি করে ফেলেছে। ওর বাবাকে ফোন করে জানানো হয়। পরিবারের তরফে জানানো হয়, ওই শিশুর কোনও অসুস্থতা ছিল না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...