Saturday, March 14, 2026

জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মমতার রয়েছে: দাবি শারদ পাওয়ারের

Date:

Share post:

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ করার পরেই একে একে সরব হয়েছেন জোটের একাধিক শরিকদল। আর এবার মমতার প্রতি তাঁর আস্থার কথা জানালেন শারদ পাওয়ার (Sharad Pawar)। মহারাষ্ট্র (Maharashtra) নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে লড়ে যেভাবে কাঙ্খিত জয় হাতছাড়া হয়েছে তাতে আর কংগ্রেসের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছেন না, স্পষ্ট পাওয়ারের কথায়।

ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট তৈরিতে আঞ্চলিক দলগুলিকে সংঘবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তৈরির পর কংগ্রেস স্বতঃপ্রণোদিতভাবে জোটের নেতৃত্বের পদ নিয়ে নেয়। যার ফল লোকসভা ভোট বা বিধানসভা ভোটগুলিতে আঞ্চলিক দলগুলিকে তেমন সুফল দিতে পারেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার বার্তা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।

তার এই বার্তার পরে শিবসেনা, সমাজবাদী পার্টি, এনসিপির (NCP) পক্ষ থেকে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়। এবার তাঁর নেতৃত্ব নিয়ে আস্থা প্রকাশ করলেন প্রবীণ এনসিপি নেতা শারদ পাওয়ার। তিনি জানান অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি দেশের একজন অন্যতম নেত্রী। তাঁর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে দায়িত্বশীলতা ও কর্তব্য নিষ্ঠতার পরিচয় দেন। তাঁরা মানুষের সম্পর্কে খবর রাখেন। ফলে তাঁর অধিকার রয়েছে এই পদে আসার।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...