Wednesday, June 24, 2026

চাপের মুখে আরও ৪ উপাচার্য নিয়োগ: আচার্যের ঢিলেমি শিশুসুলভ, মত শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের আরও চার বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকেই নাম চূড়ান্ত করলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার ওই চার নতুন উপাচার্যকে (Vice-Chancellors) রাজভবনে ডেকে নিয়োগপত্র তুলে দেন তিনি। তবে এভাবে পর্যায়ক্রমে নিয়োগ পত্র না দিয়ে একেবারে সবকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের তালিকায় আচার্যের সই করা উচিত বলেই মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এভাবে ধীরে ধীরে কয়েকটি করে উপাচার্যের তালিকায় সই করা কার্যত শিশুসুলভ আচরণ এবং সময় নষ্ট বলেই মত শিক্ষামন্ত্রীর।

মঙ্গলবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ‍্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice-Chancellors) পদে নন্দিনী সাহুকে নিয়োগপত্র তুলে দিয়েছেন আচার্য। অযথা কাল বিলম্ব করে উপাচার্যদের নামের তালিকায় সই করার প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, একবারে সবকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে স্বাক্ষর করা উচিত রাজ্যপালের। অন্তত সুপ্রিম কোর্টের অর্ডার আমি যা বুঝেছি। পুরোটাই মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছেড়েছেন সুপ্রিম কোর্ট।রাজ্যপালের কোথাও ভিন্নমত থাকলে সুপ্রিম কোর্টে পাঠাতে পারেন। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর ওপরেই ছাড়বেন। ফলে এই লপ্তে লপ্তে সই করা শিশুমূলক এবং সময় নষ্টকারী।

আরও পড়ুন- সাক্ষাৎ ভগবান! SSKM-এ চাঁদা তুলে হাঁটু আংশিক বদল চিকিৎসকদের

এর আগে আরও ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে। ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো। এখন বাকি ২৪ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা কবে প্রকাশ করেন আচার্য সেটাই দেখার।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...