Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি, প্রাণ-মান বাঁচাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কিশোর-নাবালিকার

Date:

Share post:

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের সরাসরি প্রভাব পড়বে প্রতিবেশী রাজ্য বাংলায়, এই আশঙ্কাতেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অশান্ত বাংলাদেশ পরিস্থিতিতে সেই আশঙ্কাযই সত্যি হল। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রাণ ও নারীর সম্মান বাঁচাতে বাংলায় আশ্রয় নিতে গিয়ে ধরা পড়লেন সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) হাতে। রায়গঞ্জ সীমান্তে গ্রেফতার করা হয় এক কলেজ পড়ুয়াকে। অন্যদিকে চোপড়া থানার ফতেপুর সীমান্তে উদ্ধার করা হয় এক নাবালিকাকে।

মঙ্গলবার রায়গঞ্জ এলাকা দিয়ে করতোয়া নদীর (Karatoya river) সাঁতরে ভারতে ঢোকার চেষ্টা করে এক কিশোর। বাংলাদেশের ঠাকুরগাঁও গভমেন্ট কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ওই কিশোরকে নদী থেকেই উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। তারপর তাকে তুলে দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশের হাতে। বুধবার তাকে আদালতে পেশের সময় সে জানায়, নিজের দেশে থাকতে না পেরে প্রাণ নিয়ে কোনমতে সে ভারতে পালিয়ে আসছিল। তবে এরকম উদাহরণ নতুন নয় ভারতের আরও একাধিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। জেলে থাকাও বাংলাদেশে থাকার থেকে ভালো বিবেচনা করে পালিয়ে এসেছেন অনেক বাংলাদেশের সংখ্যালঘু নাগরিক।

আরো একটি হৃদয় বিদারী অনুপ্রবেশের ঘটনা ঘটে চোপড়ার ফতেপুরে। ইসকন ভক্ত এক পরিবারকে লাগাতার হুমকির মুখে পড়তে হয় বাংলাদেশের পঞ্চগড় জেলায়। বাড়ির নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। প্রাণ ও সম্মান বাঁচাতে ভারতের বেলাকোবায় (Belacoba) আত্মীয়ের বাড়িতে পালিয়ে আসার চেষ্টা করে নাবালিকা। ফতেপুর সীমান্তে তাকে উদ্ধার করে বিএসএফ (BSF)। পরে তুলে দেওয়া হয় চোপড়া থানার হাতে। সেখান থেকে তাকে একটি হোমে পাঠানো হয়। বুধবার রায়গঞ্জ জুভেনাইল জাস্টিস বোর্ডে তাকে তোলা হয়। যোগাযোগ করা হয় বেলাকোবায় তার আত্মীয়দের সঙ্গেও।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...