Friday, May 15, 2026

বিএসএফের ঘেরাটোপে থাকা দিনহাটার সীমান্ত এলাকা থেকে উদ্ধার পাকিস্তানের মর্টার শেল!

Date:

Share post:

একাত্তরের যুদ্ধের স্মৃতির উস্কানি? বাংলাদেশের অস্থিরতার মাঝেই বাংলার সীমান্তে মর্টার শেল। পুরো গ্রাম ঘিরে ফেলল বিএসএফ। উত্তেজনা বাড়ছে বাংলাদেশে, ক্রমাগত তীব্র হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ, সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারির কথা বলা হচ্ছে, ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ঘেরাটোপের মধ্যে পাকিস্তানি মর্টার শেল (Morter Shell) উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে এই শেল দেখতে পান এক কৃষক। মঙ্গলবার জমি খোঁড়ার সময় তিনি এটি লক্ষ্য করেন। পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর যায়। আপাতত শেল নিজেদের হেফাজতে নিয়েছে বিএসএফ (BSF)।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে উদ্ধার হওয়া মর্টার শেল বেশ পুরনো। কিন্তু প্রশ্ন, যেখানে বর্ডার পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এখানে কীভাবে মাটির এতটা গভীরে পাকিস্তানের মর্টার শেল এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় সেনার (Indian Army) বম্ব স্কোয়াডের কর্মীরা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...