Saturday, April 4, 2026

জিনাত-বন্দী খেলা! সুন্দরবনের কায়দায় মিলবে সাফল্য, আশা বনদফতরের

Date:

Share post:

পুরুলিয়ায় বাঘ ধরতে সুন্দরবনের বিশেষজ্ঞ দল। রয়েল বেঙ্গলের (royal bengal tiger) প্রতিদিনের নাকানি চোবানি থেকে সুন্দরবনের মানুষকে যাঁরা নিরাপত্তা দেন তাঁদের বুদ্ধিতেই এবার জিনাতকে (Zeenat) বাগে আনার কৌশল পেতেছে বনদফতর (forest department)। কায়দাটা অনেকটাই জুতো আবিষ্কারের মত। ধুলো থেকে পা বাঁচাতে গোটা পৃথিবী নয়, শুধু পা-কেই চামড়ায় মুড়ে ফেললে কাজ হাসিল।

সুন্দরবনে এই ভাবেই যেসব এলাকায় বাঘ রয়েছে সেখানে জাল দিয়ে ঘিরে (net fencing) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বহু বছর আগে। বিভিন্ন ঝড়ে সেসব জাল অনেক জায়গায় ছিঁড়ে যায়। বনদফতর ঝড়ের পরে আবার সেই জাল লাগানোর কাজ করে। কিন্তু জঙ্গলমহলে (Jungal mahal) বাঘের উপদ্রব না থাকায় এই প্রথা প্রচলিতই নয়। এবার তাই সুন্দরবনের বুদ্ধি প্রয়োগ করা হচ্ছে পুরুলিয়ায় (Purulia)।

এমনিতেই গত কয়েকদিন ধরে রাইকা পাহাড়ের (Raika hills) যে জলাশয়ের ধারে জিনাত (Zeenat) রয়েছে তার আশে পাশের গ্রামগুলি থেকে বেপাত্তা বহু গবাদি পশু। আশঙ্কা বনদফতরের দেওয়া সহজ খাবার বা টোপ তার পছন্দ হয়নি। তাই নিজেই শিকার করেছে গ্রামের গবাদি পশু। সেই পাঁচটি গ্রামকে নিরাপত্তা দিতে ও একটি নির্দিষ্ট জায়গার মধ্যে জিনাতের গতিবিধি আটকে ফেলতে ওই এলাকার গ্রামগুলিকে ঘিরে ফেলেছে বনদফতর (forest department)। তাদের আশা খুব শীঘ্রই জিনাতের রেডিও কলার লোকেট করে তাকে বাগে আনতে পারবেন তাঁরা।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...