Saturday, March 14, 2026

আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় নেই বুমরাহ, ভারতের হয়ে একমাত্র রয়েছেন এই ক্রিকেটার

Date:

Share post:

সদ্য প্রকাশিত হয়েছে ২০২৪ সালে টি-২০ আইসিসির সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা। আর সেই তালিকায় স্থান পেলেন না ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরাহ। ভারতের হয়ে একমাত্র রয়েছেন অর্শদীপ সিং । রয়েছেন পাকিস্তানের বাবর আজমও।

২০২৪ সালে টি-২০ আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারত থেকে অর্শদীপ সিং। টি-২০ বিশ্বকাপে ১৭টি উইকেট তুলে যৌথভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন তিনি। গোটা বছর ধরে ১৮টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন অর্শদীপ। তাঁর বোলিং গড় ১২.৬৪। ওভারপ্রতি ৭.১৬ রান দিয়েছেন তিনি। টেস্ট খেলা দেশগুলির মধ্যে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ সর্বাধিক উইকেট নিয়েছেন আরশদীপ। ১৮টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। ১৫ ম্যাচে তিনি করেছেন ৫৩৯ রান। পাকিস্তানের বাবর আজমও রয়েছেন সেরাদের মনোনয়নে। ২৪ ম্যাচে তিনি করেছেন ৭৩৮ রান। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন তিনি। জিম্বাবোয়ের সিকান্দার রাজাও আছেন এই তালিকায়।

আরও পড়ুন- সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, সেমিফাইনালে সার্ভিসেসকে হারাল ৪-২ গোলে

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...