Thursday, May 28, 2026

টেস্ট ক্রিকেটে কি অবসর নিচ্ছেন রোহিত ? এল বড় আপডেট

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট হারে ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতার কারণে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। এই হারের পর সমালোচিত হন রোহিত শর্মা, বিরাট কোহলি। পারথ টেস্টে বিরাট রান পেলেও, এখনও পর্যন্ত রান পাননি রোহিত। ৩, ৬, ১০, ৩, ৯। এখনও পর্যন্ত বর্ডার-গাভাস্কর ট্রফিতে এটাই রোহিতের রানের সংখ্যা। আর এরপরই তাঁর অবসর নেওয়া উচিত উঠছে রব । আর সূত্রের খবর, টেস্ট থেকে সত্যিই নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোহিত।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচকদের কাছে অবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন ভারত অধিনায়ক রোহিত। সিডনি টেস্ট খেলেই নাকি টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন। তবে ভারতীয় দল যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত বদল করতেও পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে ওই ফাইনাল ম্যাচই হবে তাঁর অন্তিম টেস্ট ম্যাচ।

বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে ফিরেছেন রোহিত। প্রথম টেস্টে ছিলেন না রোহিত। তবে দ্বিতীয় টেস্ট থেকে ফিরেছেন ভারত অধিনায়ক। তবে ম্যাচে ফিরলেও, রান পাননি রোহিত। আর এরপরই রোহিতের পারফরম্যান্স নিয়ে ওঠে প্রশ্ন। রব ওঠে রোহিতের অবসর নিয়ে।

আরও পড়ুন- ‘পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়’, ডার্বি নিয়ে মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Related articles

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও...