Thursday, May 28, 2026

পরিবারেই জঙ্গি প্রশিক্ষণ! সাব শেখের সূত্রে গ্রেফতার আরও ২ এবিটি সহযোগী

Date:

Share post:

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা সীমান্ত পথে অবৈধ কার্যকলাপ হলে তা রাজ্য পুলিশের দৃষ্টি এড়ায় না, রবিবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP)। সেই পদ্ধতিতেই আনসারুল্লা বাংলা টিমের (ABT) আরো দুই সদস্যকে গ্রেফতারিতে বড় ভূমিকা নিল রাজ্য পুলিশের এসটিএফ। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কিভাবে নিজের পরিবার ও বন্ধুদের মধ্যেই জঙ্গি প্রশিক্ষণ প্রাথমিক শুরু করেছিল তাও উঠে এলো।

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় হানা দেয় বেঙ্গল এসটিএফ (Bengal STF) ও অসম এসটিএফের (Assam STF) যৌথ বাহিনী। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় কেরালা থেকে গ্রেফতার হওয়া সাব শেখের পিসি তাঞ্জিরা বিবির ছেলে সাজিবুল ইসলামের বাড়িতে। গ্রেফতার করা হয় সাজিবুলকে। সেই সঙ্গে তারই ঘনিষ্ঠ বন্ধু মোস্তাকিন মন্ডলকেও গ্রেফতার করে পুলিশ। যদিও মুস্তাকিনের পরিবারের দাবি সে কোনভাবেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়।

পুলিশি তদন্তে উঠে এসেছে সাব সেখের (San Sheikh) থেকে ফোনে নির্দেশ পেয়ে কাজ করতো সজিবুল ও মোস্তাকিন। যদিও বাইরে সজিবুল রাজমিস্ত্রির কাজ করত এবং মোস্তাকিন ছিল কাঠের মিস্ত্রী। তার আগে সাবের সঙ্গে যৌথভাবে ছাগলের ফার্ম খুলেছিল তারা। তদন্তের জন্য পুলিশ সজিবুল ও মোস্তাকিনের মোবাইল নিয়ে গিয়েছে।

Related articles

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও...

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...