Thursday, May 14, 2026

সন্তোষ ট্রফির ফাইনালে নামার আগে প্রতিপক্ষকে বাংলার কোচের

Date:

Share post:

আগামিকাল সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা । ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল । শেষবার বাংলা সন্তোষ ট্রফি জয় করেছিল ২০১৬-১৭ মরশুমে । এরপর ফাইনালে উঠলেও ট্রফি জয় হয়নি । সেই খরা কাটাতে বাংলার কোচ করে আনা হয় সঞ্জয় সেনকে । আর তাতেই সাফল্য বাংলার । সন্তোষ ট্রফির ফাইনালে বঙ্গ ব্রিগেড । আর একটা ধাপ । আর তার আগে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক আইলিগ জয়ী কোচ ।

ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সেন বলেন,” সন্তোষের ফাইনালে ওঠা হয়তো অন্য দলগুলির কাছে কৃতিত্বের হতে পারে। তবে আমাদের কাছে নয়। বাংলার কাছে ফাইনালে ওঠার অর্থ শূন্য। আমরা ৩২ বার ট্রফি জিতেছি ঠিকই। তবে এখন সন্তোষ ট্রফি অনেক বড় প্রতিযোগিতা। অনেক বেশি রাজ্য খেলছে। অতীতের পারফরম্যান্সকে ছোট করে দেখছি না। তবে এখন ট্রফি জেতা অনেক কঠিন।”

এদিকে, সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য নিয়ে এদিন নিউ সেক্রেটারিয়েটের ক্রীড়া দপ্তরে আইএফএর সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা ও দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বাংলার কোচ সঞ্জয় সেন ও অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে ফোনে কথা বলে উৎসাহিত করেন ক্রীড়ামন্ত্রী। তাঁদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় পাশে আছেন। একই সঙ্গে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্যও কামনা করেন ক্রীড়ামন্ত্রী ।

আরও পড়ুন- টেস্ট ক্রিকেটে কি অবসর নিচ্ছেন রোহিত ? এল বড় আপডেট

 

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...