Friday, April 17, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠল বিধিনিষেধ, মা উড়ালপুলে ২৪ ঘণ্টাই চলবে বাইক

Date:

Share post:

কাজ-পরিষেবা-সততার সঙ্গে কোনও আপোষ নয়। নতুন বছরের শুরুতেই রিভিউ মিটিংয়ে প্রশাসনকে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ে সঠিক কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। বলে দিয়েছিলেন তিনি। একইসঙ্গে উল্লেখ করেছিলেন, “সন্ধের পর মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের শুধুমাত্র একটাই কাজ, বন্ধ করে দেওয়া।” রাজ্যের প্রশাসনিক প্রধানের এই ধমকের ২৪ ঘণ্টা যেতে না যেতেই উঠল নিষেধাজ্ঞা। এখন থেকে ২৪ ঘণ্টাই বাইক নিয়ে মা উড়ালপুল দিয়ে যাওয়া যাবে।

তবে বাইক আরোহীদের জন্য ২৪ ঘণ্টা মা উড়ালপুল খোলা থাকলেও রয়েছে বিধিনিষেধ। বাইকের গতি নিয়ন্ত্রণেই রাখতে হবে, নিয়ম ভাঙলেই হবে জরিমানা। ফ্লাইওভারের নিরাপত্তার ব্যাপার, টেকনিক্যাল দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা। প্রশাসন জানিয়ে দিল, সল্টলেক, সেক্টর ফাইভে একাধিক হাসপাতাল রয়েছে। মেডিকেল ইমারজেন্সি-সহ মানুষের সুবিধার কথা ভেবে ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল মা উড়ালপুল।

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...