Sunday, March 1, 2026

অসমে ‘ব়্যাট হোল’ খনিতে ৩ শ্রমিকের মৃত্যু, উদ্ধারকাজে সেনা-জওয়ানরা 

Date:

Share post:

৩০০ ফুট গভীর ব়্যাট হোল খনির (Rat hole mining) ভিতরে আটকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হল অসমে(Assam)। খনিতে জল ঢুকে যাওয়ায় বিপত্তি। প্রাথমিকভাবে জানা যায় ১৮ জন শ্রমিক আটকে পড়েছেন। সোমবার থেকেই জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সঙ্গে রয়েছেন পুলিশ এবং দমকল কর্মীরাও। মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অসম, মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলনের জন্য ব়্যাট-হোল মাইনিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।২০১৪ সালে মেঘালয়ে একটি দুর্ঘটনার পর এই ব়্যাট-হোল মাইনিং নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ খনির ১০০ ফুট গভীরে জল পৌঁছে যায়। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, তিন শ্রমিকের দেহ জলে ভাসতে দেখা গেছে। দড়ি এবং ক্রেনের পাশাপাশি ডুবুরি এবং কপ্টার ব্যবহার করেও বাকি শ্রমিকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

 

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...