Wednesday, May 6, 2026

একদিনেই ২২ হাজার, অভিষেকের সেবাশ্রয় ছুঁল ৮০ হাজারের মাইলস্টোন

Date:

Share post:

বিশ্বের বৃহত্তম মানবিক উদ্যোগের কেস স্টাডি হিসেবে উঠে এসেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। প্রান্তিক মানুষের লাইফলাইন হয়ে ওঠা এই উদোগ ষষ্ঠ দিনে নতুন রেকর্ড স্পর্শ করেছে। মানবতার সেবাই যে সর্বোচ্চ ধর্ম, তার প্রমাণ সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার। সেবাশ্রয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল। ষষ্ঠদিনেও সেবাশ্রয়ে মানুষের ঢল অব্যাহত ছিল। ৬ দিনে মোট ৮১ হাজার ৪৭১ জন পরিষেবা পেয়েছেন। শিবিরের ষষ্ঠ দিন মঙ্গলবার পরিষেবা নেন ২২ হাজার ৮৮৯ জন। এই পরিসংখ্যানকে গর্বের মাইলস্টোন বলে আখ্যায়িত করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অর্ধেক জার্নি পার করে ফেলেছে ইতিমধ্যেই। অর্জন করেছে বিশ্বরেকর্ডের সমতুল্য সাফল্য। এখন পর্যন্ত ৮১,৪৭১ জন বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অর্ধেক জার্নি অর্থাৎ পাঁচ দিন পর্যন্ত স্বাস্থ্য শিবিরে ৫৮,৫৮২ জন মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা লাভ করেন। তার মধ্যে ৩২,০৬৭টি ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে এবং ৩০,০৪৯ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ১,৩৩২ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিন সেই সংখ্যাটা আনুপাতিক হারে আরও বৃদ্ধি পেল।

মঙ্গলবার একদিনে রেকর্ড সংখ্যক ২২,৮৮৯ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। তাদের মধ্যে প্রায় ২০ হাজার মানুষের ডায়াগনস্টিক টেস্ট হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রেফার করা চার শতাধিক রোগীকে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ।

আরও পড়ুন- তৃণমূল নেতা বাবলা সরকার খুনের তদন্তে ফরেনসিক দল, তলব শহর সভাপতিকে

_

_

_

_

_

_

_

_

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...