Friday, May 8, 2026

রাজ্যপালের বিশেষ অনুমতিতে বাড়িতে উপাচার্য! পরীক্ষা অনিশ্চিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

রাজ্যপালের বিশেষ অনুমতিতে ওয়ার্ক ফ্রম হোম করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায়। অশিক্ষক কর্মীদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়েই আসছেন না তিনি। এরফলে এবারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানুয়ারি মাসে স্নাতক স্তরে প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের এবং স্নাতকোত্তর স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষার শিডিউল রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলতে থাকায় আগের সেমিস্টারের রেজাল্টই হাতে পাননি ছাত্র-ছাত্রীরা। চলতি মাসে সেমিস্টার হওয়ার কথা থাকলেও এখনও অ্যাসাইনমেন্ট-এর কাজও দেওয়া হয়নি ছাত্র ছাত্রীদেরকে। গতবছর সেপ্টেম্বর মাসে স্নাতক স্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও রেজাল্ট না পেয়ে পরের পরীক্ষার ফর্ম-ফিলাপ কবে হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন- ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে এক ধাপ এগোল রাজ্য, শীঘ্রই শুরু কাজ

_

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...