Tuesday, May 19, 2026

বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ বুমরাহর, ফের কি অস্ত্রোপ্রচার তারকা পেসারের

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোটের জন্য মাঠ ছাড়েন যশপ্রীত বুমরাহ। হাসপাতালেও যেতে হয় তাকে। জানা যায় পিঠের চোটের কারণে মাঠ ছেড়েছিলেন তিনি। আর এবার সূত্রের খবর , পিঠের চোটে কাবু বুমরাহ। সংশয় দেখা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও। আর এবার জানা যাচ্ছে, চোটের কারণে বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করছেন জশপ্রীত। নিউজিল্যান্ডের বিখ্যাত সার্জেন রোয়ান শাউটেনের সঙ্গে যোগাযোগ করেছেন তারকা পেসার।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রের দাবি, দিনকয়েক আগেই বিখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান শাউটেনের সঙ্গে আলোচনা করেছেন বুমরাহ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। সূত্রের খবর, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেই নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন রোয়ান। তাঁর মতে, তারকা পেসার যদি বল করার‍ পরে পিঠে ব্যথা অনুভব না করেন, তাহলে মেগা টুর্নামেন্টে নামতে পারবেন বুমরাহ। এই বিষয়টি জাতীয় দলের নির্বাচক এবং বিসিসিআই কর্তাদেরও জানানো হয়েছে । জানা যাচ্ছে, আগামী দিনে কীভাবে বুমরাহর চিকিৎসা হচ্ছে, সেদিকেও নজর রাখছে বোর্ড। উল্লেখ্য, ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারত। তবে সেই স্কোয়াডে বুমরাহকে রাখা যাবে কিনা, সেই নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। এদিকে সূত্রের খবর, ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে।

প্রসঙ্গত, সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি।

আরও পড়ুন- রোহিতের পর নেতৃত্বের দৌড়ে এগিয়ে কে ? মুখ খুললেন গাভাস্কর

Related articles

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...