Wednesday, May 13, 2026

কারচুপি রুখতে নয়া ব্যবস্থা! উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার থাকবে ইউভি সিকিউরিটি থ্রেট কোড

Date:

Share post:

কোনও রকম ফাঁক ফোকর রাখতে নারাজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই এই বছর থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে থাকছে আরও অত্যাধুনিক ব্যবস্থা। মার্কশিটে এ বার থাকবে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। এর মাধ্যমে কেউ মার্কশিট নিয়ে জালিয়াতি করলে সহজেই ধরা পড়বে। এছাড়াও থাকছে কিউ আর কোড। যা চালু হয়েছে আগের বছর থেকেই।

এত দিন পর্যন্ত জাল নোট ধরার জন্য এই পদ্ধতি ব্যবহার হত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানাচ্ছেন, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই ব্যবস্থা করতে চলেছে সংবাদ কর্তৃপক্ষ গতবছর, সেন্ট জেভিয়ার্স কলেজের এক ছাত্র বিভিন্ন বিষয়ের নম্বর জাল করে ভর্তি হতে গিয়েছিল। এই বছর কেটে যাতে সেই ঘটনার কোনরকম পুনরাবৃত্তি না হয় সেজন্যই অগ্রিম এ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সংসদ সভাপতি জানিয়েছেন, খালি চোখে এই কোড দেখা যাবে না। তবে অতিবেগুনি রশ্মির নিচে ফেললে এই কোডের মধ্যে দিয়ে ভেসে উঠবে পরীক্ষার্থীর প্রত্যেকটি বিষয়ের নম্বর, মোট নম্বর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সবকিছুই। অত্যাধুনিক কোন ব্যবস্থা অবলম্বন করে এই মার্কশিটের ফটোকপি করলেও সেই নকল মার্কশিট সহজেই ভরে ফেলতে পারবে সংসদ। মার্কশিটের ভিতরে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর। এই অত্যাধুনিক ব্যবস্থা অবলম্বন করার ফলে সংসারের বেশ খানিকটা খরচও বাড়বে। তবে ভালো কাজে পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে এই খরচ করতে কার্পণ্য করবে না সংসদ।

আরও পড়ুন- ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া জোট! দিল্লিতে কংগ্রেস-আপ বিবাদে ক্ষোভপ্রকাশ ওমর আবদুল্লার

_

_

_

_

_

_

_

_

_

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...