Saturday, June 20, 2026

নৈহাটিতে থেঁতলে খুন! গুলি চালানোর প্রমাণ নেই, দাবি পুলিশের

Date:

Share post:

নৈহাটির গৌরীপুর এলাকায় পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। নিহত স্থানীয় ব্যবসায়ী সন্তোষ যাদব। তিনি এলাকায় তৃণমূল (TMC) কর্মী বলে পরিচিত। গুলি চালানো হয় বলেও অভিযোগ। যদিও, গুলি চালানোর প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের (Police)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই হামলায় বিজেপি জড়িত বলে অভিযোগ নৈহাটির বিধায়ক ও কাউন্সিলরের।

শুক্রবার, দুপুরে সন্তোষ যাদব (Santosh Yadav) অটো করে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত রাজেশ ও তাঁর দলবল সন্তোষকে দেখতে পেয়ে অটো থেকে নামিয়ে চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পড়ে গেলে, সন্তোষকে পাথর দিয়ে থেঁতলে মারা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তৃণমূল (TMC) কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বিধায়ক সনৎ দে-র অভিযোগ, “সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী ছিল। বাড়ি ফিরছিল। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালিয়েছে।” তাঁর কথায়, অর্জুন সিং-এর আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ, চিন্টু সিং-সহ একাধিক দুষ্কৃতী ঘিরে ধরে সন্তোষকে ৪ রাউন্ড গুলি করে।

এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সন্তোষেক মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে, মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় । অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেশকে মদত দিতেন অর্জুন সিং। তৃণমূলের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন সন্তোষ। তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অর্জুন সিং বলেন, বছর দেড়েক আগে রাজেশের উপর হামলা চালিয়েছিলেন সন্তোষই! তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ডগুলি চালিয়েছিলেন। রাজেশের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল, মারধর করা হয়েছিল। সেই ঘটনার জেরে, নৈহাটি থানায় অভিযোগ জমা পড়েছে। বদলা নিতেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...