Thursday, May 7, 2026

বাধাবিঘ্ন কাটিয়ে জয়ের বার্তা: সরস্বতী আরাধনায় গান প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিদ্যায় আলোকিত হয় জীবন। আর সেই বিদ্যার দেবী সরস্বতীর পুজোর (Saraswati Puja) দিন শিক্ষার অঙ্গনে এসে দাঁড়ানো যুব সম্প্রদায়কে গানের মাধ্যমে উজ্জীবিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমস্ত বাধা কাটিয়ে বিদ্যার আলোতে আলোকিত হয়ে এগিয়ে যাওয়ার বার্তা প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর গানে।

যে কাজ শুধুমাত্র বক্তব্যে সম্ভব হয় না, তা অনেক সময় সুরেলা গানে সম্ভব হয়। সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই রাজ্যের প্রতিটি শুভ উৎসবে গানের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করার প্রয়াস নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো থেকে নতুন বর্ষ – সব সময়ই তাঁর গানে মুখরিত হয় রাজ্য। সরস্বতী পুজোও তার ব্যতিক্রম নয়।

আজ বসন্ত পঞ্চমীতে/ যৌবন এসো নতুন স্রোতে/
ভেঙে ফেলো বাধাবিঘ্ন/
হতাশাকে করো ছিন্ন।
এই গানের মধ্যে দিয়েই বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা মুখ্যমন্ত্রীর। গানের মাধ্যমে সত্যকে সঙ্গে রেখে বিশ্ব জয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। গানের কথা ও সুর মুখ্যমন্ত্রীর। শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munsi) গাওয়া গানটি বসন্ত পঞ্চমীতে নিজের সোশ্যাল মিডিয়া প্রকাশ করে আপামর বাঙালির সঙ্গে সরস্বতী পুজোর পুণ্যলগ্নটি ভাগ করে নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...