Friday, May 15, 2026

ফের ‘গ্র্যামি’ জয় বিয়ন্সের! তিনিই অনুপ্রেরণা

Date:

Share post:

সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা বিয়ন্সের দখলে আগেই ছিল, এবারও সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও করেছিলেন বিয়ন্সে। এবার ৫০ বছর পর এই প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। যাতে বোঝা যাচ্ছে আবারও বিয়ন্সে নয়া ইতিহাস গড়লেন।

গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। টেক্সাসে লোকসঙ্গীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ বিভিন্ন ধরনের গান শুনেই বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ২০২৫ সালের গ্র্যামির মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের কাউবয় কার্টার। অ্যাওয়ার্ড নিয়ে বিয়ন্সে বলেন, “আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই যেন নিজের প্যাশন নিয়েই যেন সকলে কাজ করেন।” মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। জোর চর্চা চলছে তাঁর শিমারি গাউন নিয়ে।

জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দাবানলের আঁচ কমেছে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয়েছে অনুষ্ঠান।

আরও পড়ুন- OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ সুপ্রিম কোর্টে

 

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...