Thursday, April 23, 2026

ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনা, ১২ দিন পর পুলিশের জালে প্রোমোটার

Date:

Share post:

কলকাতার ট্যাংরায়(tangra) ক্রিস্টোফার রোডে বহুতল হেলে পড়ার ঘটনায় পুলিশের জালে এক। ঘটনার ১২ দিন পর অভিযুক্ত প্রোমোটারকে ধরল কলকাতা পুলিশ। আগেই তার নামে এফআইআর(FIR) দায়ের হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিলজলার নুরানি মসজিদের কাছ থেকে ওই প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রজত লি। ঘটনার পর থেকেই ‘পলাতক’ ছিলেন ওই প্রোমোটার। মঙ্গলবারই তাকে আদালতে হাজির করানো হবে।

ঘটনার সূত্রপাত গত ২২ জানুয়ারি। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। গত বছরই ঝাঁ-চকচকে বহুতলটির নির্মাণকাজ শুরু হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই পাঁচতলার এই বহুতল আবাসনটি তড়িঘড়ি তৈরি হয়ে যায়। কিন্তু নির্মাণকাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। ওই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু গত সপ্তাহে ওই বহুতল ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের সামনে পড়েন পুরকর্মীরা। ওই বাড়ির মহিলাদের দাবি ছিল, আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না। যদিও তাদের বুঝিয়ে পরে ভাঙার কাজ শুরু করে পুরসভা।

 

 

Related articles

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...