Saturday, March 14, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ, দলে বরুণ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ । আর এই সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে নেই টিম ইন্ডিয়ার তারকা বোলার যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে বিসিসিআই থেকে যে দল ঘোষণা করেছে , সেখানে নাম নেই বুমরাহর। তবে দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী।

জানা যাচ্ছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য বুমরাহর বিশেষ বুলেটিন বের করা হবে। বুমরাহর পিঠে ব্যথার কী অবস্থা, তারপরই পুরোপুরি জানা যাবে। বুমরাহকে নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, “বুমরাহকে পাঁচ সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতে খেলবে না বুমরাহ। আমরা ওর শারীরিক অবস্থার উপর নজর রাখছি। আশা করছি এর মধ্যেই আমরা বিস্তারিত জানাতে পারব।“ তবে এরপরই প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন ভারতীয় দলের তারকা পেসার? চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রয়েছেন বুমরাহ। সেই দলে অবশ্য বদল আনা যাবে। কিন্তু তার জন্য সময় আছে মাত্র এক সপ্তাহ।

বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। সম্প্রতি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর শারীরিক পরীক্ষা হয়।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৫০ ওভারের ক্রিকেটে দেখে নিতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। বরুণের দল যোগ দেওয়ার কথা জানান হয় বোর্ডের তরফ থেকে।

আরও পড়ুন- সমর্থক ভেবে ঢুকতে দেওয়া হল না টিম ইন্ডিয়ার এই সদস্যকে, পথ আটকালেন পুলিশ

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...