Wednesday, April 8, 2026

যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার প্রাক্তনীদের প্রবেশে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টর

Date:

Share post:

যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার প্রাক্তনীদের প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরির কথা বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, যোগেশচন্দ্র চৌধুরী আইন এবং ডে কলেজের পরিচালন কমিটিকে এই সংক্রান্ত নীতি প্রণয়ন করতে হবে। চাইলেই সবসময় সব প্রাক্তনী কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে আদালত।

একই ক্যাম্পাসে যোগেশচন্দ্র চৌধুরী ল এবং ডে কলেজের ক্লাস হয়। সরস্বতী পুজো নিয়ে অশান্তির জেরে হাই কোর্টে মামলা দায়ের করেন ল কলেজের এক পড়ুয়া। তিনি দাবি করেন, ডে কলেজের বেশ কয়েকজন ওই পুজো গায়ের জোরে বন্ধ করে দিয়েছেন। তবে পালটা ডে কলেজের তরফে দাবি করা হয়, পুজোর জায়গায় বহিরাগতরা অস্থায়ী নির্মাণ করেছে। এই অশান্তির মাঝে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয়। তবে সরস্বতী পুজোর দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। বুধবার ফের সেই মামলার শুনানি ছিল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতির নির্দেশ, যখন তখন কলেজ চত্বরে প্রাক্তনীরা ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে প্রাক্তনীদের উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে ল এবং ডে কলেজের পরিচালন সমিতি।

আরও পড়ুন- বাংলায় বিনিয়োগের সেরা গন্তব্য: হর্ষবর্ধন আগরওয়াল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...