Wednesday, May 13, 2026

সম্পর্কের টানাপোড়েন! ডানকুনির যুবক খুনে ভাড়াটে খুনি, সন্দেহ পুলিশের

Date:

Share post:

স্ত্রীর সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপ। আলাদা থাকতেন ডানকুনির (Dankuni) নিহত গাড়িচালক বান্টি সাউ। পরিবারের দাবি, স্ত্রীর প্ররোচনায় খুন করা হয়ে থাকতে পারে তাঁদের ছেলেকে। অন্যদিকে সম্প্রতি বান্টিকে খুনের হুমকি দেওয়া ভায়রা ভাই এই ঘটনায় যুক্ত থাকতে পারে, সন্দেহে তাকে আটক করেছে চন্দনগর কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) পুলিশ। যে বাইক আরোহীরা বান্টিকে গুলি করে তারা ভাড়াটে খুনি (contract killer) সন্দেহ পুলিশের। আটক পিন্টু সাউকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের এগিয়ে নিয়ে যাবে পুলিশ।

ডানকুনির বন্দের বিল এলাকার বাসিন্দা বান্টি সাউ শুক্রবার সন্ধ্যায় বাইকে কাজ সেরে ফেরার পথে তার উপর গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুই বাইক আরোহী। এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করে একদিকে যেমন আততায়ীদের সন্ধান করছে পুলিশ, তেমনই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পরিবারের সদস্যদেরও।

বান্টির পরিবারের দাবি, চার বছর আগে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তার। দুজনের একসঙ্গে থাকতেনও না। বিবাহ বহির্ভূত সম্পর্কের (extra marital affairs) জেরে বান্টিকে ছেড়ে চলে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলেছে পরিবার।

অন্যদিকে, সম্প্রতি বান্টির ভায়রা ভাই, স্ত্রীর জামাইবাবুও দুজনের বিবাহ বিচ্ছেদের মধ্যে জড়িয়ে পড়ে বলে তদন্তে উঠে এসেছে। সম্প্রতি সেই ভায়রা ভাই পিন্টু সাউ বান্টিকে খুনের হুমকি দেয়। কী নিয়ে হুমকি, পিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। যদিও পিন্টুর স্ত্রীর দাবি, শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। সেক্ষেত্রে খুনিরা ভাড়াটে খুনি হতে পারে বলেও সন্দেহ পুলিশের। সেই সঙ্গে বান্টির অন্য কোনও শত্রুতা ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...